Price Policy | মূল্য নীতি

এডুম্যান সফটওয়্যারের মূল্য নির্ধারণ ও পরিশোধ ব্যবস্থা সম্পূর্ণরূপে স্বচ্ছ, নীতিনির্ভর এবং চুক্তিভিত্তিক কাঠামোর আওতাভুক্ত। নিম্নে এ সংক্রান্ত প্রযোজ্য শর্তাবলি ও নীতিমালা উপস্থাপন করা হলো-

১. মূল্য নির্ধারণ নীতি

এডুম্যানের সেবার মূল্য নির্ধারণ করা হয় নিম্নলিখিত বিষয়ের ভিত্তিতে-

  • শিক্ষা প্রতিষ্ঠানের ধরন ও আকার
  • শিক্ষার্থী, শিক্ষক ও ব্যবহারকারীর সংখ্যা
  • নির্বাচিত প্যাকেজ সেবার পরিসর
  • চুক্তির মেয়াদ ও সাবস্ক্রিপশন মডেল।

প্রতিটি প্রতিষ্ঠানের জন্য মূল্য পৃথকভাবে প্রস্তাবপত্র বা চুক্তির মাধ্যমে Eduman এর মূল্য নির্ধারিত হয়।

২. প্রস্তাবপত্র ও চুক্তি/ Work Order এর কার্যকারিতা

এডুম্যানের যেকোনো মূল্য ও সেবা তখনই কার্যকর হবে যখন-

  • ওয়েব/অনলাইন সিস্টেমে Service Level Agreement (SLA) চুক্তি (Agreement) সম্পাদিত হবে
  • অথবা, প্রতিষ্ঠানের নিজস্ব প্যাডে প্রতিষ্ঠান প্রধানের সিলমোহর সহ কার্যাদেশ/ ওয়ার্ক অর্ডার প্রদান করতে হবে
  • অথবা প্রয়োজনীয় Payment Leadswin Limited” কর্তৃক নির্ধারিত পদ্ধতি/ চ্যানেলে নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে।
  • এবং যদি কোন Discount/ Offer থাকে, তা পেতে হলে অবশ্যই নির্ধারিত সময়/ স্লট এর মধ্যেই পেমেন্ট সম্পন্ন করতে হবে।

এই চারটির যেকোনো একটি ছাড়া প্রদত্ত মূল্য বা শর্ত কার্যকর বলে গণ্য হবে না।

৩. বিলিং সিস্টেম ও অন্যান্য সেবা পরিধি

ক) মূল্য নির্ধারণের ভিত্তি ও সময়সীমা

এডুম্যানের সকল সেবা ও সাবস্ক্রিপশন মূল্য নির্ধারিত হয়- বিদ্যমান প্রযুক্তিগত ব্যয়, এমপ্লয়ীদের দক্ষতা বৃদ্ধি ও প্রয়োজনীয় ইনক্রিমেন্ট, সার্ভার ও অবকাঠামো খরচ, ডলারের মূল্য বৃদ্ধি ও স্থানীয় মূল্য স্থিতি, রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা এবং অপারেশনাল প্রয়োজনের ভিত্তিতে বাৎসরিক পরিবর্তন হতে পারে।

খ) সেবা প্রদান ও বিল পরিশোধের শর্ত

Eduman এর সেবা প্রদান করা হয়-

  • প্রস্তাবনা (Proposal),
  • ওয়ার্ক অর্ডার (Work Order),
  • অথবা অনলাইন এগ্রিমেন্ট (Online Agreement),
  • পরবর্তীতে অন্যান্য Additional সার্ভিস যুক্ত হওয়া,
  • Eduman এর সার্ভিস প্যাকেজ মাইগ্রেশন ইত্যাদি।

-এ উল্লেখিত শর্তাবলি অনুযায়ী এবং নির্ধারিত বিল পরিশোধ সাপেক্ষে।

গ) বিল পরিশোধে ব্যর্থতার ক্ষেত্রে ব্যবস্থা

নির্ধারিত সময়ের মধ্যে বিল পরিশোধ না হলে, পূর্ব নোটিশ প্রদান সাপেক্ষে বা প্রযোজ্য ক্ষেত্রে নোটিশ ছাড়াই, এডুম্যান সংশ্লিষ্ট সফটওয়্যার বা সেবার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করার অধিকার সংরক্ষণ করে। এ ধরনের পরিস্থিতিতে সেবা স্থগিত হলে আমরা আন্তরিকভাবে দুঃখিত থাকব।

ঘ) মূল্য হালনাগাদ ও কার্যকারিতা

যেকোনো মূল্য পরিবর্তন এডুম্যানের ওয়েবসাইট, অফিসিয়াল নোটিশ অথবা সরাসরি গ্রাহককে SMS, E-mail অথবা WhatsApp যোগে অবহিত করার মাধ্যমে কার্যকর করা হতে পারে। হালনাগাদকৃত মূল্য নির্ধারিত কার্যকর তারিখ থেকে প্রযোজ্য হবে।

ঙ) মূল্য পরিবর্তনের শর্তাবলি

নিম্নলিখিত যেকোনো কারণে এডুম্যান সেবার মূল্য আংশিক বা সম্পূর্ণভাবে পরিবর্তনের অধিকার সংরক্ষণ করে-

  • বৈদেশিক মুদ্রার হার (USD রেট) পরিবর্তন হলে।
  • সার্ভার, ক্লাউড হোস্টিং, ডেটা স্টোরেজ বা নেটওয়ার্ক অবকাঠামোর ব্যয় পরিবর্তিত হলে।
  • প্রযুক্তিগত উন্নয়ন, সিস্টেম আপগ্রেড, নিরাপত্তা উন্নয়ন বা নতুন প্রযুক্তি সংযোজনের প্রয়োজন হলে।
  • তৃতীয় পক্ষের সেবা (যেমন: পেমেন্ট গেটওয়ে, এসএমএস, ইমেইল বা অন্যান্য প্রযুক্তিগত সেবা) সংক্রান্ত খরচ পরিবর্তিত হলে।

চ) বিদ্যমান গ্রাহকের ক্ষেত্রে প্রযোজ্যতা

মূল্য বা বিলিং কাঠামো পরিবর্তনের ক্ষেত্রে বিদ্যমান গ্রাহকদের জন্য প্রযোজ্য শর্তাবলি তাদের চলমান চুক্তি, সাবস্ক্রিপশন প্যাকেজ ও মেয়াদ অথবা নবায়নের সময় অনুযায়ী কার্যকর হবে।

ছ) কর, ফি ও অতিরিক্ত চার্জ

  • উল্লেখিত সকল মূল্য প্রযোজ্য ক্ষেত্রে সরকারি কর, ভ্যাট, বা তৃতীয় পক্ষের চার্জ (যদি থাকে) ব্যতীত নির্ধারিত হতে পারে, যা আলাদাভাবে প্রযোজ্য হবে।
  • গ্রাহককে আলাদাভাবে সার্ভিস VAT/ মূসক প্রদান করতে হবে। প্রদত্ত হলে Leadswin Limited তা চালান আকারে প্রেরণ করবে। 
  • যেকোনো অনিয়মের ক্ষেত্রে Eduman কর্তৃপক্ষ নির্ধারিত হারে ট্যাক্স কর্তন করে বাকি অংশ গ্রাহক/ অপারেটরকে প্রদান করবে।

জ) এডুম্যানের অধিকার সংরক্ষণ

এডুম্যান প্রযোজ্য আইন ও নীতিমালা অনুসরণ করে যেকোনো সময় বিলিং কাঠামো, মূল্য নির্ধারণ পদ্ধতি বা সংশ্লিষ্ট শর্তাবলি হালনাগাদ বা পরিবর্তনের অধিকার সংরক্ষণ করে।

৪. বিল পরিশোধ পদ্ধতি

  • অগ্রিম (শিক্ষা প্রতিষ্ঠান/ শিক্ষার্থী প্রতি বিল নির্ধারিত হবে)।
  • ডিভাইস বা Hard Copy Material, ডোমেন ইত্যাদি ধরণের তৃতীয় পক্ষের সার্ভিসের ক্ষেত্রে মূল্যের তারতম্যে সেবা প্রাপ্তির সময়ে তারতম্য হতে পারে।

৫. বিল পরিশোধ নীতি

  • প্রতিষ্ঠানকে সকল বিল নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করতে হবে।
  • প্রতিষ্ঠানকে বিল পরিশোধ করতে হবে চুক্তিতে উল্লিখিত পদ্ধতি ও সময়সীমা অনুযায়ী।
  • আংশিক বা বিলম্বিত পরিশোধ চুক্তিভঙ্গ হিসেবে বিবেচিত হতে পারে ও সেবার পরিধি সীমিত হয়ে যেতে পারে।

৬. বিলম্বজনিত সেবা স্থগিত

নির্ধারিত সময়ের মধ্যে বিল পরিশোধ না হলে-

  • পূর্ব নোটিশ প্রদান ব্যতিরেকে অথবা প্রয়োজন অনুযায়ী পূর্ব নোটিশ প্রদান সাপেক্ষে,
  • সফটওয়্যার সেবা সাময়িকভাবে স্থগিত করা হতে পারে, যা বিল পরিশোধ সাপেক্ষে পুনরায় চুক্তির শর্ত ও মেয়াদ অনুযায়ী সচল করে দেয়া হবে।

সেবা স্থগিতকালীন সময়ে কোনো ডেটা মুছে ফেলা হয় না, তবে প্রবেশাধিকার সীমিত থাকতে পারে।

৭. মূল্য পরিবর্তনের অধিকার

  • এডুম্যান প্রয়োজনে ভবিষ্যৎ সময়ের জন্য মূল্য পরিবর্তনের অধিকার সংরক্ষণ করে।
  • চলমান চুক্তির ক্ষেত্রে পূর্বনির্ধারিত মূল্য চুক্তির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত অপরিবর্তিত থাকবে, যদি না উভয় পক্ষের লিখিত সম্মতি থাকে।

৮. অতিরিক্ত সেবা ও চার্জ

চুক্তির বাইরে কোনো অতিরিক্ত সেবা, যেমন-

  • বিশেষায়িত প্রশিক্ষণ
  • প্রশিক্ষণ প্যাকেজ ও ধরন
  • বিশেষ কনফিগারেশন
  • কাস্টমাইজড রিপোর্ট
  • অতিরিক্ত ব্যবহারকারী সংযোজন
  • স্থানীয় প্রতিনিধির ঘরোয়া সাপোর্ট সার্ভিস
  • কেন্দ্রীয় ব্যবস্থাপনায় সম্পূর্ণ সফটওয়্যার বাস্তবায়ন
  • সফটওয়্যার কার্যকর করা ও ব্যবহারে পূর্ণ সহায়তা সেবা
  • রোল- ওয়াইজ ইউজার ট্রেনিং ও স্টাফ পরিবর্তনে রিট্রেনিং।

এসব ক্ষেত্রে অতিরিক্ত চার্জ প্রযোজ্য হতে পারে এবং তা পূর্বসম্মতির ভিত্তিতে কার্যকর হবে।

৯. ফেরত সংক্রান্ত নীতি

  • পরিশোধিত অর্থ সাধারণত ফেরতযোগ্য নয়।
  • তবে বিশেষ ক্ষেত্রে, চুক্তি বা প্রস্তাবপত্রে ভিন্নভাবে উল্লেখ থাকলে তা প্রযোজ্য হতে পারে।
  • সেবা আংশিক ব্যবহার বা মেয়াদ চলমান থাকলে অর্থ ফেরতের দাবি গ্রহণযোগ্য হবে না।
  • প্রযোজ্য ক্ষেত্রে ফেরত প্রদান করা হলেও পেমেন্ট প্রসেসিং ফি (In-Out), VAT ও TAX ফেরত প্রদান করা হবে না।

১০. কর ও সরকারি চার্জ

  • সকল মূল্য সংযোজন কর ও সরকারি চার্জ ব্যতীত নির্ধারিত হতে পারে।
  • প্রযোজ্য ক্ষেত্রে (৫%) কর ও অন্যান্য চার্জ গ্রাহক প্রতিষ্ঠান বহন করবে।
  • স্থানীয় প্রতিনিধির ঘরোয়া সাপোর্ট সার্ভিসের ক্ষেত্রে ১০% (TDS) কর্তন করে প্রদান করতে হবে।
  • সরকারের নীতি ও পরিবর্তন অনুযায়ী VAT ও TAX নির্ধারিত হবে।

১১. মূল্য সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি

মূল্য বা বিলিং সংক্রান্ত যেকোনো বিরোধের ক্ষেত্রে-

  • প্রথমে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হবে।
  • সমাধান সম্ভব না হলে চুক্তিতে উল্লেখিত বিধান এবং প্রযোজ্য আইন অনুসরণ করা হবে।

১২. নীতিমালার সংশোধন

গ্লোবাল ও লোকাল আইন-কানুন, প্রযুক্তি ও সময়ের প্রয়োজনে উল্লেখিত নীতির আংশিক অথবা পূর্ণাঙ্গ রূপে পরিবর্ধন, পরিবর্তন বা পরিমার্জন প্রয়োজন হতে পারে। এডুম্যান প্রয়োজনে মূল্য সংক্রান্ত শর্তাবলি ও নীতিমালা হালনাগাদ বা সংশোধনের অধিকার সংরক্ষণ করে। সংশোধিত নীতিমালা ওয়েবসাইটে প্রকাশের সাথে সাথেই কার্যকর বলে গণ্য হবে।