Data Return Policy | ডেটা রিটার্ন পলিসি

 

১. ডাটা রিটার্ন নীতিমালা

Eduman একটি Software as a Service (SaaS) প্ল্যাটফর্ম। গ্রাহকের তথ্যের মালিকানা ও স্বচ্ছতা নিশ্চিত করতে এডুম্যান নিম্নোক্ত ডাটা রিফান্ড নীতিমালা অনুসরণ করে-

ক) চুক্তি বাতিলের নোটিশ

যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান চুক্তির মেয়াদ শেষ হওয়ার কমপক্ষে ৩ (তিন) মাস পূর্বে লিখিতভাবে এডুম্যান কর্তৃপক্ষ বরাবর সেবা বাতিলের জন্য নোটিশ প্রদান করে, তবে এই নীতিমালা প্রযোজ্য হবে।

খ) ডাটা হস্তান্তর (Data Handover)

চুক্তি বাতিল কার্যকর হওয়ার পর এডুম্যান, সর্বোচ্চ ৩ (তিন) কর্মদিবসের জন্য সংশ্লিষ্ট আইডি সাময়িকভাবে সক্রিয় রাখবে। যাতে, গ্রাহক প্রতিষ্ঠানের নিজস্ব ডাটা (যেমন: শিক্ষার্থী, শিক্ষক, রেজাল্ট, ফি, উপস্থিতি ইত্যাদি) Eduman এ থাকা নির্ধারিত ফরম্যাটে (Excel/CSV/PDF) ডাউনলোড ও সংরক্ষণ করে নিজ প্রয়োজনে ব্যবহার অথবা, অন্য সফটওয়্যারে মাইগ্রেট করতে পারে, যা গ্রাহকের নিজস্ব অধিকার।

গ) ডাটা সরবরাহের সীমাবদ্ধতা

  • কেবলমাত্র গ্রাহক প্রতিষ্ঠানের নিজস্ব ইনপুটকৃত ডাটাই প্রদান করা হবে।
  • এডুম্যানের সিস্টেম, সোর্স কোড, অ্যালগরিদম, রিপোর্ট লজিক বা ইন্টারনাল স্ট্রাকচার প্রদানযোগ্য নয়।
  • ডাটা কাস্টমাইজেশন বা অতিরিক্ত ফরম্যাট পরিবর্তন এই নীতিমালার আওতাভুক্ত নয়।

ঘ) ডাটা সংরক্ষণ ও মুছে ফেলা

ডাটা হস্তান্তর সম্পন্ন হওয়ার পর, চুক্তি অনুযায়ী নির্ধারিত সময় শেষে এডুম্যান তার সার্ভার থেকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ডাটা নিরাপদভাবে মুছে ফেলতে পারে, যদি আইনগতভাবে সংরক্ষণ আবশ্যক না হয়।

ঙ) সময়সীমা

ডাটা হস্তান্তরের প্রক্রিয়া চুক্তি বাতিল কার্যকর হওয়ার ৭ দিন থেকে সর্বোচ্চ ৩০ কার্যদিবসের মধ্যে সম্পন্ন করা হবে।

চ) অর্থ ফেরত প্রযোজ্য নয়

এই নীতিমালা কেবল ডাটা রিফান্ড/হস্তান্তরের জন্য প্রযোজ্য। কোনো অবস্থাতেই পরিশোধিত অর্থ (Fee/ Subscription) ফেরতযোগ্য নয়।

ছ) নীতিমালা সংশোধনের অধিকার

এডুম্যান প্রয়োজনে এই Data Refund Policy আংশিক বা সম্পূর্ণ পরিবর্তন, পরিবর্ধন বা হালনাগাদ করার অধিকার সংরক্ষণ করে। সংশোধিত নীতিমালা ওয়েবসাইটে প্রকাশের সাথে সাথে কার্যকর বলে গণ্য হবে।

জ) নীতিমালা সংশোধন ও বিচারিক কর্তৃত্ব

প্রযোজ্য আইন, প্রযুক্তিগত পরিবর্তন ও ব্যবসায়িক প্রয়োজনে এডুম্যান যেকোনো সময় এই নীতিমালা পরিবর্তন, পরিবর্ধন বা সংশোধনের অধিকার সংরক্ষণ করে

এই নীতিমালা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রচলিত আইন অনুযায়ী পরিচালিত হবে এবং যেকোনো বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে বাংলাদেশের আদালতসমূহ একমাত্র বিচারিক কর্তৃত্ব সংরক্ষণ করবে।

ঝ) সম্মতি

Eduman-এর যেকোনো প্যাকেজ গ্রহণ, পেমেন্ট প্রদান, অনবোর্ডিং শুরু, বা সফটওয়্যার ব্যবহার করার মাধ্যমে প্রতিষ্ঠান এই পলিসির শর্তাবলীর প্রতি সম্মতি প্রদান করেছে বলে গণ্য হবে।

৩. যোগাযোগ

এই শর্তাবলি ও ব্যবহার নীতিমালা সম্পর্কিত কোনো প্রশ্ন, ব্যাখ্যা বা অভিযোগ থাকলে যোগাযোগ করুন-

Eduman

ওয়েবসাইটঃ www.edumanbd.com

ইমেইলঃ [email protected]

ফোনঃ 01701-269548