Eduman একটি Software as a Service (SaaS) প্ল্যাটফর্ম। গ্রাহকের তথ্যের মালিকানা ও স্বচ্ছতা নিশ্চিত করতে এডুম্যান নিম্নোক্ত ডাটা রিফান্ড নীতিমালা অনুসরণ করে-
ক) চুক্তি বাতিলের নোটিশ
যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান চুক্তির মেয়াদ শেষ হওয়ার কমপক্ষে ৩ (তিন) মাস পূর্বে লিখিতভাবে এডুম্যান কর্তৃপক্ষ বরাবর সেবা বাতিলের জন্য নোটিশ প্রদান করে, তবে এই নীতিমালা প্রযোজ্য হবে।
খ) ডাটা হস্তান্তর (Data Handover)
চুক্তি বাতিল কার্যকর হওয়ার পর এডুম্যান, সর্বোচ্চ ৩ (তিন) কর্মদিবসের জন্য সংশ্লিষ্ট আইডি সাময়িকভাবে সক্রিয় রাখবে। যাতে, গ্রাহক প্রতিষ্ঠানের নিজস্ব ডাটা (যেমন: শিক্ষার্থী, শিক্ষক, রেজাল্ট, ফি, উপস্থিতি ইত্যাদি) Eduman এ থাকা নির্ধারিত ফরম্যাটে (Excel/CSV/PDF) ডাউনলোড ও সংরক্ষণ করে নিজ প্রয়োজনে ব্যবহার অথবা, অন্য সফটওয়্যারে মাইগ্রেট করতে পারে, যা গ্রাহকের নিজস্ব অধিকার।
গ) ডাটা সরবরাহের সীমাবদ্ধতা
ঘ) ডাটা সংরক্ষণ ও মুছে ফেলা
ডাটা হস্তান্তর সম্পন্ন হওয়ার পর, চুক্তি অনুযায়ী নির্ধারিত সময় শেষে এডুম্যান তার সার্ভার থেকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ডাটা নিরাপদভাবে মুছে ফেলতে পারে, যদি আইনগতভাবে সংরক্ষণ আবশ্যক না হয়।
ঙ) সময়সীমা
ডাটা হস্তান্তরের প্রক্রিয়া চুক্তি বাতিল কার্যকর হওয়ার ৭ দিন থেকে সর্বোচ্চ ৩০ কার্যদিবসের মধ্যে সম্পন্ন করা হবে।
চ) অর্থ ফেরত প্রযোজ্য নয়
এই নীতিমালা কেবল ডাটা রিফান্ড/হস্তান্তরের জন্য প্রযোজ্য। কোনো অবস্থাতেই পরিশোধিত অর্থ (Fee/ Subscription) ফেরতযোগ্য নয়।
ছ) নীতিমালা সংশোধনের অধিকার
এডুম্যান প্রয়োজনে এই Data Refund Policy আংশিক বা সম্পূর্ণ পরিবর্তন, পরিবর্ধন বা হালনাগাদ করার অধিকার সংরক্ষণ করে। সংশোধিত নীতিমালা ওয়েবসাইটে প্রকাশের সাথে সাথে কার্যকর বলে গণ্য হবে।
Eduman-এর লক্ষ্য শুধু সফটওয়্যার বিক্রি করা নয়; বরং একটি শিক্ষা প্রতিষ্ঠানকে ধাপে ধাপে কার্যকর ডিজিটাল সিস্টেমে রূপান্তর করতে সহায়তা করা।
Eduman-এর কোনো প্যাকেজে Money Back Guarantee প্রযোজ্য হয় না, এর পরিবর্তে প্রযোজ্য হয় Service Extended Guarantee Policy।
এই পলিসির উদ্দেশ্য হলো- প্রতিষ্ঠান যেন Eduman সঠিকভাবে ব্যবহার, বাস্তবায়ন এবং টিম সমন্বয়ের জন্য অতিরিক্ত সহায়তা ও অতিরিক্ত সার্ভিস সময় পায়।
ক) গ্যারান্টির প্রকৃতি
এই গ্যারান্টি কোনো অবস্থাতেই-
এর পরিবর্তে, নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে Eduman সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে অতিরিক্ত সার্ভিস সময় (Extended Service Period) প্রদান করে।
খ) প্যাকেজভিত্তিক এক্সটেন্ডেড গ্যারান্টি
১. Silver Package
Eduman-এর Silver Package গ্রহণে কোন প্রকার সার্ভিস ফ্রি এক্সটেনশন প্রদান করা হয় না।
২. Gold Package
যদি প্রতিষ্ঠান Eduman-এর Gold Package গ্রহণের পর নির্ধারিত সময়ে ৩ (তিন) মাসে কাঙ্ক্ষিতভাবে সিস্টেম “সফলভাবে সচল” করতে ব্যর্থ হয়, এবং ব্যর্থতার কারণ গ্যারান্টির যোগ্যতার মধ্যে পড়ে, তবে- পরবর্তী ৩ (তিন) মাস সার্ভিস ফ্রি এক্সটেনশন দেওয়া হবে।
৩. Platinum Package
যদি প্রতিষ্ঠান Eduman-এর Platinum Package গ্রহণের পর নির্ধারিত সময়ে ৩ (তিন) মাসে কাঙ্ক্ষিতভাবে সিস্টেম “সফলভাবে সচল” করতে ব্যর্থ হয়, এবং ব্যর্থতার কারণ গ্যারান্টির যোগ্যতার মধ্যে পড়ে, তবে- পরবর্তী ৬ (ছয়) মাস সার্ভিস ফ্রি এক্সটেনশন দেওয়া হবে।
গ) “সফলভাবে সচল” বলতে কী বোঝায়
গ্যারান্টি মূল্যায়নের ক্ষেত্রে “সফলভাবে সচল” বলতে সাধারণত নিম্নোক্ত বিষয়গুলোর কার্যকর ব্যবহার বোঝাবে, প্রযোজ্য প্যাকেজ অনুযায়ী:
ঘ) কোন ক্ষেত্রে এই গ্যারান্টি প্রযোজ্য হবে
নিচের শর্তগুলো পূরণ হলে, Service Extended Guarantee বিবেচিত হতে পারে:
ঙ) কোন ক্ষেত্রে গ্যারান্টি প্রযোজ্য হবে না
নিচের যেকোনো পরিস্থিতিতে, Extended Service Guarantee প্রযোজ্য হবে না:
চ) এই গ্যারান্টি কী দেয়, আর কী দেয় না
১. এই গ্যারান্টি যা দেয়
২. এই গ্যারান্টি যা দেয় না
ছ) গ্যারান্টি ক্লেইম করার পদ্ধতি
যদি কোনো প্রতিষ্ঠান মনে করে যে তারা Extended Service Guarantee পাওয়ার যোগ্য, তবে তাদেরকে:
Eduman কর্তৃপক্ষ আবেদন পাওয়ার পর বিষয়টি পর্যালোচনা করে সিদ্ধান্ত দেবে যে গ্যারান্টি প্রযোজ্য কি না, এবং প্রযোজ্য হলে কতদিনের এক্সটেনশন কার্যকর হবে।
জ) সিদ্ধান্তের অধিকার
গ্যারান্টি প্রয়োগের যোগ্যতা, বাস্তবায়নের অগ্রগতি, ব্যর্থতার কারণ, এবং অতিরিক্ত সার্ভিস সময় অনুমোদনের চূড়ান্ত সিদ্ধান্ত Eduman কর্তৃপক্ষের উপর ন্যস্ত থাকবে।
এই সিদ্ধান্ত নেওয়ার সময় Eduman বিবেচনা করবে:
ঝ) গ্যারান্টি একবারই প্রযোজ্য
একই চুক্তি, একই প্যাকেজ, বা একই প্রতিষ্ঠানভিত্তিক সেবা চক্রে এই Extended Service Guarantee সাধারণত একবারই প্রযোজ্য হবে, যদি না Eduman বিশেষ বিবেচনায় ভিন্ন সিদ্ধান্ত দেয়।
ঙ) নীতিমালা সংশোধন ও বিচারিক কর্তৃত্ব
প্রযোজ্য আইন, প্রযুক্তিগত পরিবর্তন ও ব্যবসায়িক প্রয়োজনে এডুম্যান যেকোনো সময় এই নীতিমালা পরিবর্তন, পরিবর্ধন বা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।
এই নীতিমালা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রচলিত আইন অনুযায়ী পরিচালিত হবে এবং যেকোনো বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে বাংলাদেশের আদালতসমূহ একমাত্র বিচারিক কর্তৃত্ব সংরক্ষণ করবে।
ট) সম্মতি
Eduman-এর যেকোনো প্যাকেজ গ্রহণ, পেমেন্ট প্রদান, অনবোর্ডিং শুরু, বা সফটওয়্যার ব্যবহার করার মাধ্যমে প্রতিষ্ঠান এই পলিসির শর্তাবলীর প্রতি সম্মতি প্রদান করেছে বলে গণ্য হবে।
গুরুত্বপূর্ণ ঘোষণা
Eduman কোন প্রকার Money Back Guarantee প্রদান করে না। শুধুমাত্র Service Extended Guarantee প্রদান করে।
Silver: ০ মাস
Gold: ৩ মাস
Platinum: ৬ মাস
এই শর্তাবলি ও ব্যবহার নীতিমালা সম্পর্কিত কোনো প্রশ্ন, ব্যাখ্যা বা অভিযোগ থাকলে যোগাযোগ করুন-
Eduman
ওয়েবসাইটঃ www.edumanbd.com
ইমেইলঃ [email protected]
ফোনঃ 01701-269548
"*" indicates required fields
WhatsApp us