Eduman একটি Software as a Service (SaaS) প্ল্যাটফর্ম। গ্রাহকের তথ্যের মালিকানা ও স্বচ্ছতা নিশ্চিত করতে এডুম্যান নিম্নোক্ত ডাটা রিফান্ড নীতিমালা অনুসরণ করে-
ক) চুক্তি বাতিলের নোটিশ
যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান চুক্তির মেয়াদ শেষ হওয়ার কমপক্ষে ৩ (তিন) মাস পূর্বে লিখিতভাবে এডুম্যান কর্তৃপক্ষ বরাবর সেবা বাতিলের জন্য নোটিশ প্রদান করে, তবে এই নীতিমালা প্রযোজ্য হবে।
খ) ডাটা হস্তান্তর (Data Handover)
চুক্তি বাতিল কার্যকর হওয়ার পর এডুম্যান, সর্বোচ্চ ৩ (তিন) কর্মদিবসের জন্য সংশ্লিষ্ট আইডি সাময়িকভাবে সক্রিয় রাখবে। যাতে, গ্রাহক প্রতিষ্ঠানের নিজস্ব ডাটা (যেমন: শিক্ষার্থী, শিক্ষক, রেজাল্ট, ফি, উপস্থিতি ইত্যাদি) Eduman এ থাকা নির্ধারিত ফরম্যাটে (Excel/CSV/PDF) ডাউনলোড ও সংরক্ষণ করে নিজ প্রয়োজনে ব্যবহার অথবা, অন্য সফটওয়্যারে মাইগ্রেট করতে পারে, যা গ্রাহকের নিজস্ব অধিকার।
গ) ডাটা সরবরাহের সীমাবদ্ধতা
ঘ) ডাটা সংরক্ষণ ও মুছে ফেলা
ডাটা হস্তান্তর সম্পন্ন হওয়ার পর, চুক্তি অনুযায়ী নির্ধারিত সময় শেষে এডুম্যান তার সার্ভার থেকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ডাটা নিরাপদভাবে মুছে ফেলতে পারে, যদি আইনগতভাবে সংরক্ষণ আবশ্যক না হয়।
ঙ) সময়সীমা
ডাটা হস্তান্তরের প্রক্রিয়া চুক্তি বাতিল কার্যকর হওয়ার ৭ দিন থেকে সর্বোচ্চ ৩০ কার্যদিবসের মধ্যে সম্পন্ন করা হবে।
চ) অর্থ ফেরত প্রযোজ্য নয়
এই নীতিমালা কেবল ডাটা রিফান্ড/হস্তান্তরের জন্য প্রযোজ্য। কোনো অবস্থাতেই পরিশোধিত অর্থ (Fee/ Subscription) ফেরতযোগ্য নয়।
ছ) নীতিমালা সংশোধনের অধিকার
এডুম্যান প্রয়োজনে এই Data Refund Policy আংশিক বা সম্পূর্ণ পরিবর্তন, পরিবর্ধন বা হালনাগাদ করার অধিকার সংরক্ষণ করে। সংশোধিত নীতিমালা ওয়েবসাইটে প্রকাশের সাথে সাথে কার্যকর বলে গণ্য হবে।
ক) প্রযোজ্যতা ও ঘোষণা
Eduman সফটওয়্যারের মানিব্যাক গ্যারান্টি কেবলমাত্র বার্ষিক ও দ্বিবার্ষিক পেমেন্ট প্ল্যানের ক্ষেত্রে প্রযোজ্য।
সেবা কার্যকর হওয়ার তারিখ থেকে ৩০ (ত্রিশ) দিনের মধ্যে, গ্রাহক যদি প্রদত্ত সেবায় যৌক্তিকভাবে অসন্তুষ্ট হন এবং নীতিমালায় বর্ণিত সকল শর্ত পূরণ করেন, তবে এই মানিব্যাক গ্যারান্টি কার্যকর হবে।
উক্ত সময়সীমার মধ্যে শর্ত পূরণ সাপেক্ষে গ্রাহক মূল পরিশোধিত অর্থ ফেরতের জন্য দাবী করতে পারবেন।
খ) অর্থ ফেরতের পরিমাণ নির্ধারণ ও সংশ্লিষ্ট কর প্রদান
মানিব্যাক গ্যারান্টির আওতায় অর্থ ফেরতের ক্ষেত্রে-
গ) গ্যারান্টি দাবি করার অতিরিক্ত বাধ্যতামূলক শর্ত (Core Feature Usage)
মানিব্যাক গ্যারান্টি কার্যকর করতে গ্রাহককে অবশ্যই-
ঘ) গ্যারান্টি দাবি করার সাধারণ শর্তাবলি
গ্রাহককে নিম্নবর্ণিত সকল শর্ত একযোগে পূরণ করতে হবে-
ঙ) অপ্রযোজ্যতা ও সীমাবদ্ধতা
নিম্নোক্ত ক্ষেত্রে মানিব্যাক গ্যারান্টি প্রযোজ্য হবে না-
চ) যাচাই ও রিফান্ড প্রক্রিয়া
মানিব্যাক গ্যারান্টি সংক্রান্ত প্রতিটি আবেদন এডুম্যান কর্তৃক পূর্ণাঙ্গ যাচাই-বাছাই সাপেক্ষে নিষ্পত্তি করা হবে।
যাচাই শেষে গ্যারান্টি প্রযোজ্য হলে-
ছ) সীমিত দায়বদ্ধতা
মানিব্যাক গ্যারান্টির আওতায় এডুম্যানের দায়বদ্ধতা কেবলমাত্র সংশ্লিষ্ট সার্ভিসের জন্য পরিশোধিত অর্থের মধ্যেই সীমাবদ্ধ থাকবে।
কোনো অবস্থাতেই পরোক্ষ, আনুষঙ্গিক বা ফলশ্রুতিগত ক্ষতির জন্য এডুম্যান দায়ী থাকবে না।
জ) নীতিমালা সংশোধন ও বিচারিক কর্তৃত্ব
প্রযোজ্য আইন, প্রযুক্তিগত পরিবর্তন ও ব্যবসায়িক প্রয়োজনে এডুম্যান যেকোনো সময় এই নীতিমালা পরিবর্তন, পরিবর্ধন বা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।
এই নীতিমালা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রচলিত আইন অনুযায়ী পরিচালিত হবে এবং যেকোনো বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে বাংলাদেশের আদালতসমূহ একমাত্র বিচারিক কর্তৃত্ব সংরক্ষণ করবে।
এই শর্তাবলি ও ব্যবহার নীতিমালা সম্পর্কিত কোনো প্রশ্ন, ব্যাখ্যা বা অভিযোগ থাকলে যোগাযোগ করুন-
Eduman
ওয়েবসাইটঃ www.edumanbd.com
ইমেইলঃ [email protected]
ফোনঃ 01701-269548
"*" indicates required fields
WhatsApp us